ক্যাম্পেইন গাইডলাইন

গল্প জমা দেওয়ার নিয়ম ও শর্তাবলি

অনুগ্রহ করে গল্প বা ভিডিও জমা দেওয়ার আগে নিচের শর্তাবলি মনোযোগ দিয়ে পড়ুন

  • নির্ধারিত ফরমে প্রয়োজনীয় তথ্য দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
  • নিজের অথবা পরিচিত কোনো ব্যক্তির সফলতার গল্প জমা দেওয়া যাবে।
  • ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে জীবনে ইতিবাচক পরিবর্তন বা সাফল্য অর্জিত হয়েছে—হতে হবে এমন গল্প।
  • অন্য কারও গল্প জমা দিলে তাঁর সম্মতি নিশ্চিত করতে হবে।
  • গল্পটি লিখে বা ভিডিও আকারে জমা দেওয়া যাবে।
  • লেখা সর্বোচ্চ ৫০০ শব্দে এবং ভিডিও সর্বোচ্চ ৫ মিনিটের মধ্যে হতে হবে।
  • ভিডিওর সাইজ থাকতে হবে ৩০০ মেগাবাইটের মধ্যে।
  • একজনের গল্প একবারই জমা দেওয়া যাবে।
  • অসত্য, অসম্পূর্ণ ও বিভ্রান্তিকর তথ্যে জমা দেওয়া গল্প গ্রহণযোগ্য হবে না।
  • নির্বাচিত গল্প কর্তৃপক্ষ প্রয়োজনে বিভিন্ন প্রচারণার কাজে ব্যবহার করতে পারে।
  • এই আয়োজন সংক্রান্ত যেকোনো বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত।